সিলেট | |
প্রকাশিত: 2:18 PM, May 13, 2021
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে মাইক্রো যাত্রী এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরো ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মে) সকালে ঢাকা থেকে এই যাত্রীবাহী মাইক্রোবাসটি দিরাই যাওয়ার পথে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
নিহত নিকলু তালুকদার (২৮) সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ডাইয়রগাও গ্রামের মৃত রাগেন্দ্র নারায়ন তালুকদারের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, এই ৮ জন যাত্রী ঢাকায় গার্মেন্টস শ্রমিকের কাজ করতেন। ঈদের ছুটিতে তারা এই মাইক্রোবাসটি ভাড়া করে নিজ বাড়িতে ফেরার পথে ড্রাইভারের অসাবধানতার কারণে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাকসুদ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি