সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০
প্রতিনিধি, দক্ষিণ সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযানে ০৭ টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
গতকাল বুধবার (২৯ এপ্রিল) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) , এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে এবং মোঃ শফিকুল ইসলাম, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর সুনামগঞ্জ এর সমন্বয়ে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভোক্তা অধিকার সংরণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা আনুযায়ী নিন্ম মানের পণ্য, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ০৭ টি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানসমূহ হলো ইমরান সামরান স্টোর ’কে ২ হাজার টাকা, রাজু স্টোর’কে ৩ হাজার টাকা, মেসার্স নেপাল ট্রেডার্স’কে ৩ হাজার টাকা, শাহ দামড়ী ভান্ডার’ কে ২ হাজার টাকা, ভাই ভাই স্টোর’কে ৫ হাজার টাকা, মারজান স্টোর’কে ৫ হাজারটাকা এবং সুরুজ আলী মিল’কে ৪০হাজার টাকা ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন, জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে এবং ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে তা ধ্বংস করা হয়েছে ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি