সিলেট | |
প্রকাশিত: 3:31 PM, August 10, 2021
নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব -৯।
গতকাল ৯ আগষ্ট সোমবার রাত ১১ টা ১০ মিনিটের সময় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল মেজর মোঃ মঈনুল ইসলাম এবং সিনিঃ এএসপি লুৎফুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন পুলের মুখ এলাকার ক্বীনব্রীজ সংলগ্ন কৃষ্ণ মেডিকেল স্টোর এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ ছালেক হোসেন (৩০) সে, সিলেটের মোগলাবাজার থানার সিলাম মাঝপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। ২। মোঃ সাজল (৪৬), সে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার কালীপুর গ্রামের মৃত আবুচান ফকিরের ছেলে। ৩। মোঃ শাহীন মিয়া (২৮), সে সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর থানার নয়াবাড়ি গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে। ৪। মোঃ আলীনুর (৩০), সে সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর থানার হরিপুর গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব -৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সহ এসএমপি-সিলেট এর দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি