সিলেট | |
প্রকাশিত: 12:56 PM, February 17, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে পৃথক অভিযানে ওয়ারেন্টভূক্ত পলাতক ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
রবিবার (১৬ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি নাহিদ হাসান ও এএসপি আনোয়ার হোসেন এর নেতৃত্বে এসএমপি দক্ষিণ সুরমা থানা এলাকায় গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেটের দক্ষিন সুরমার রেলস্টেশনের সামনে থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাইফুল (২১)কে গ্র্রেফতার করে র্যাব-৯।
অপরদিকে, এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অপর একটি আভিযানিক দল দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে মোঃ আবুল কালাম (৩৫) নামের ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্র্রেফতার করে ।
গ্রেফতারকৃত সাইফুল (২১), সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রায়গড়ের আলমগীর মিয়ার পুত্র এবং মোঃ আবুল কালাম (৩৫) সিলেটের দক্ষিণ সুরমার বারখোলা কাস্তরাই চান মিয়ার কলোনীর আব্দুল হকের পুত্র ।
গ্রেফতারকৃত উভয় আসামীকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ সামিউল আলম ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি