দক্ষিণ সুরমায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত

প্রকাশিত: 1:25 PM, February 6, 2020

দক্ষিণ সুরমায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত

 

প্রতিনিধি, দক্ষিণ সুরমা:

 

সিলেটের দক্ষিণ সুরমাস্থ তেলিবাজার সংলগ্ন স্থানে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম শাফিয়া খাতুন (৪৫)।

 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় এই দুর্ঘটনাটি ঘটে। তিনি দক্ষিণ সুরমার দক্ষিণ বলদি গ্রামের মাখন হোসেন খানের স্ত্রী। এ ঘটনায় আহত শাফিয়া খাতুনের দেবরের নাম নুর হোসেন খান (৩৫)। তাছাড়া, দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার চালক শাহিন আহমদও গুরুতর আহত হয়েছেন।

 

জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের সময়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা শাফিয়া খাতুনের মৃত্যু ঘটে।

 

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উত্তেজিত জনতা এ সময় হবিগঞ্জ গামী বাসটিকে আটকে রেখে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নিলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে উঠে।

আরও পড়ুন  হবিগঞ্জে বজ্রপাতের পৃথক ঘটনায় নিহত ৩

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ