দক্ষিণ সুরমায় ২কেজি গাঁজা সহ আটক ১জন

প্রকাশিত: 8:59 PM, April 22, 2018

দক্ষিণ সুরমায় ২কেজি গাঁজা সহ আটক ১জন

প্রভাতবেলা প্রতিবেদকঃ সিলেটের দক্ষিণ সুরমার হযরত শাহ আরকুম আলী (রঃ) চত্ত্বর এলাকার তেলিবাজার সুনামগঞ্জ বাইপাস থেকে ১০ কেজি গাঁজাসহ এক  মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আজ রোববার ২২ এপ্রিল সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী ,সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মোঃ আফজাল হোসেন এর নেতৃত্বে এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃত আসামীর নাম কাঁলা মিয়া (৪৩)। তিনি জালালাবাদ এলাকার বাসিন্দা ।

জানা যায়, কালা মিয়া  গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য সংগ্রহ করে এসএমপির সিলেট এর বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে থাকেন। সেই উদ্দেশ্যেই  আসছিল । উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামী কালা মিয়াকে  এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ