দিনাজপুরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

দিনাজপুরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

 

প্রভাতবেলা ডেস্ক:

অ্যাম্বুলেন্সের সঙ্গে দ্রুতগামী মোটরসাইকেলের সংঘর্ষে দিনাজপুরে দুই যুবক নিহত হয়েছেন।

 

শনিবার (৭ মার্চ) বিকাল ৪টার দিকে জেলার বিরল উপজেলাধীন দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কের ফরাক্কাবাদ ইউনিয়নের বাজারদিঘী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- বিরল উপজেলার চককাঞ্চন (নতুন পাড়া) গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে লাবু (২৫) ও একই উপজেলার তেঘরা (মহেশপুর) গ্রামের মতিউর রহমানের ছেলে রাব্বী (২৫)। তারা উভয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের আরোহী।

 

বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, বিকালে বোচাগঞ্জ থেকে আসা একটি অ্যাম্বুলেন্স দিনাজপুরে যাচ্ছিল। পথিমধ্যে বাজারদিঘী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ওই অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই যুবকের মৃত্যু হয়।

 

তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্সের চালক পলাতক রয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  রোহিঙ্গা ক্যাম্পে দু'পক্ষের সংঘর্ষ, নিহত ২

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ