সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৩৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ২৫১ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৫ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ নয়জন ও নারী ছয়জন। হাসপাতালে ১৪ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৮১৮ জন।
সোমবার (২৬ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১১টি পরীক্ষাগারে ১৩ হাজার ৬৬৬টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৭১ হাজার ৩৪৭টি।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৬ হাজার ৬০০ জনে।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৪৪ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬২ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৮ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৪৮০ জন (৭৭ শতাংশ) ও নারী এক হাজার ৩৩৮ জন (২৩ শতাংশ)।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৫ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্ধ্ব ১১ জন।
বিভাগ অনুযায়ী, ১৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে তিনজন, সিলেট ও বরিশাল বিভাগের একজন করে রয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি