দেশে করোনা শনাক্তের রেকর্ড, মৃত্যু বেড়ে ১৮৬

প্রকাশিত: 3:10 PM, May 6, 2020

দেশে করোনা শনাক্তের রেকর্ড, মৃত্যু বেড়ে ১৮৬

 

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১৮৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭১৯ জন।

 

বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

 

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৭৯০ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭১৯ জন। গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১৮৬ জনের মৃত্যু হয়েছে।

 

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী, দুজন ঢাকার এবং একজন ঢাকার বাইরের, দুজন ষাটোর্ধ্ব এবং একজন চল্লিশোর্ধ্ব।

আরও পড়ুন  বর্তমানে সাইবার ক্রাইম বড় চ্যালেঞ্জ : স্বরাষ্ট্রমন্ত্রী

 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৩২৭ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩৬ লাখ ৬২ হাজার ১০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৫৭ হাজার ২০৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ১২ লাখ ৪৭ হাজার ৩৭৪ জন।

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ