সিলেট | |
প্রকাশিত: 4:37 PM, September 14, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৭৫৯ জন কোভিড রোগী মারা গেলেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই সময়ে ১ হাজার ৮১২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫১২ জন এবং মোট সুস্থ ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৩ লাখ ৩৯ হাজার ৩৩২।
এই সময়ে দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৭৫৯ জন কোভিড রোগীর মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪০ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫১২ জন এবং মোট সুস্থ ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি