দেশে নতুন আক্রান্ত ৬৪১, মৃত্যু ৮

প্রকাশিত: 4:30 PM, April 29, 2020

দেশে নতুন আক্রান্ত ৬৪১, মৃত্যু ৮

প্রভাতবেলা প্রতিবেদক:

 

দেশে করোনায় গত ২৪ ঘন্টায়  নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪১ জন আর মৃত্যুবরন করেছেন ৮ জন ।

 

এ তথ্য জানান অতিরিক্ত পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

 

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক দিনে সর্বোচ্চ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১০৩ জন। গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১৬৩ জনের মৃত্যু হয়েছে।

 

 

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫০ জন।

 

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩১ লাখ ১০ হাজার ২১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ১৬ হাজার ৯৮৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ৯ লাখ ৬১ হাজার ৮৩৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ১৬৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১০৩ জন।

আরও পড়ুন  পুতুলের সূচনা ফাউন্ডেশনে দুদকের অভিযান

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ