দেশে ১৫০০ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু বেড়ে ৬০

প্রকাশিত: 4:29 PM, April 16, 2020

দেশে ১৫০০ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু বেড়ে ৬০

 

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে । আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৬০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫৭২ জন।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

 

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ২০১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৪১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫৭২ জন। গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে।

 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৩৭ জনকে। এ পর্যন্ত মোট আইসোলেশনে আছেন ৪৬১ জন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৪৪৯৯ জনকে। মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৯৯২০৪ জন। ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৭১৫ জনকে।

আরও পড়ুন  সিলেটে বিলাসবহুল গাড়ি আটক

 

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২০ লাখ ৬২ হাজার ৪৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৩৬ হাজার ৯০৮ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫ লাখ ১৬ হাজার ৮ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ৬০ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫৭২ জন।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ