সিলেট | |
প্রকাশিত: 3:14 PM, June 15, 2020
প্রভাতবেলা ডেস্ক:
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সাধারণত আমরা বাজেট দিয়ে থাকি সরকারি অর্থনৈতিক উন্নয়নকে প্রাধিকার দিয়ে। এবার সেটা করা হয়নি। এবারের বাজেট তৈরি করেছি দেশের মানুষকে সামনে রেখে।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে চলতি ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সমাপনী আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেট তৈরি করেছি দেশের মানুষকে সামনে রেখে। এই করোনা পরিস্থিতিতে মানুষকে বাঁচাতে হবে। সাধারণত আমরা বাজেট দিয়ে থাকি সরকারি অর্থনৈতিক উন্নয়নকে প্রাধিকার দিয়ে। এবার সেটা করা হয়নি। এবার মানুষকে প্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি বলেন, অন্যবার আমরা রেমিটেন্স অর্জন করি। এরপর সেটা খরচ করি। কিন্তু এবার রেমিটেন্স খরচ করব আগে। এরপর রেমিটেন্স অর্জন করব।
অর্থমন্ত্রী আরও বলেন, বাজেটে আমরা যে জিডিপি লক্ষ্যমাত্রা দিয়েছি, সেই জিডিপি অর্জন করতে পারলে পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে তা সর্বোচ্চ হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি