দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: 11:25 AM, October 8, 2020

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২লক্ষ টাকা জরিমানা

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বহনের দায়ে কার্গোর মালিককে ২লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি কাঠের তৈরী নৌকাকে ২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

বুধবার বিকেলে উপজেলার চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বহন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা।

এসময় কার্গোর মাস্টার ফরিদপুর জেলার কোতয়ালী থানার নরচ্যানেল ইউনিয়নের চট্টেপুড়াকান্দি গ্রামের রমজান আলীর ছেলে মো. ফিরোজ মিয়াকে ২ লক্ষ টাকা ও সদর ইউনিয়নের রাখালকান্দি গ্রামের ফজলু মিয়ার ছেলে আফাজ উদ্দিনকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

জানা যায়, প্রতিদিন রাতের আঁধারে বালু উত্তোলন করে আসছে একটি পক্ষ। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা উপজেলার কাটাখালি এলাকা থেকে কার্গো ও একটি কাঠ বডি নৌকা আটক করেন।

আরও পড়ুন  না ফেরার দেশে ব্রিগেডিয়ার (অব:) জুবায়ের সিদ্দিকী

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. পিয়ার আহমদ, ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার নিকিল পুরকায়স্থ, দোয়ারাবাজার থানার এসআই দিপন দেবনাথ, উপজেলা পরিষদের সহকারী (গোপনীয় শাখা) সফিকুর রহমান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ও ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা বলেন, চিলাই নদীতে রাতের আঁধারে বালু উত্তোলন করার খবর পেয়ে বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি কার্গোকে ২ লক্ষ ও একটি কাঠ বডি নৌকাকে ২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ