সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. জাকির হোসেন (২৭)। তিনি বাজিতপুর গ্রামের রুপাই মিয়ার ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি একই গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে মো. গয়াস মিয়া।
জানা যায়, বাজিতপুর গ্রামের রুপাই মিয়ার ছেলে নিহত জাকির হোসেনের সাথে প্রতিপক্ষ এবং আটককৃত গয়াস মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশিয় ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে ঘটনাস্থলেই মারা যান জাকির।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি