সিলেট | |
প্রকাশিত: 4:26 PM, May 11, 2021
প্রভাতবেলা প্রতিবেদক:
সুনামগঞ্জের দোয়ারাবাজারের মঙ্গলপুর গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী দুলাল মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত দুলাল কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ আদর্শ গুচ্ছগ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
সোমবার (১০ মে) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাকে গ্রেফতার করে। মঙ্গলবার (১১ মে) দুপুরে পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
র্যাব জানায়, এ বছরের ২৮ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ থানায় গ্রেফতারকৃত দুলাল মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। হত্যা মামলার ৬নং এজহার নামীয় গ্রেফতারকৃত দুলাল মিয়া।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি