দোয়ারাবাজারের ইউএনও সোনিয়া করোনায় আক্রান্ত

প্রকাশিত: 12:17 PM, November 4, 2020

দোয়ারাবাজারের ইউএনও সোনিয়া করোনায় আক্রান্ত

প্রতিনিধি, দোয়ারাবাজার:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) সোনিয়া সুলতানা করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা গত কয়েকদিন ধরে সর্দি-কাশি ও জ্বরে ভুগছিলেন। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তিনি নিজেই নমুনা প্রদান করেন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে নমুনা পাঠানো হলে মঙ্গলবার রাতে পজিটিভ রিপোর্ট আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঙ্গলবার রাত হতেই উপজেলায় সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

সর্বশেষ সংবাদ