ধান মাছের পর হাঁসের মড়কে কাতর কৃষকপরিবার

প্রকাশিত: 3:24 PM, April 20, 2017

এমরান আহমেদ ,ফেঞ্চুগঞ্জ: সিলেটের কৃষক পরিবারের কান্না থামছে না। অকাল বন্যায় তলিয়ে গেল ধান। সেই ক্ষত শুকাতে না শুকাতেই মাছে দেখা দিল মড়ক। বিল ঝিল হাওরে ভেসে উঠলো মাছের মৃতদেহ। মৎস্য চাষীরা উৎকন্ঠিত হয়ে উঠলেন। সেই উৎকন্ঠা কাটতে না কাটতেই এবার হাঁসের মড়কে কৃষক পরিবার কাতর হয়ে পড়ছেন।

বিশেষ করে সুনামগঞ্জ ও হাকালুকি হাওর তীরবর্তি জনপদের মানুষ এমন ধারাবহিক ক্ষতির শিকার।
সিলেটে বিল ও হাওরাঞ্চলে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে  ফসলি জমি বোরো ধান গত তিন সপ্তাহ ধরে পানির নিচে । সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধারণা পানির নীচের ধান ঘাস পচে গিয়ে ‘অ্যামোনিয়া গ্যাস’ তৈরী হয়েছে। এর বিষক্রিয়ায় মারা যাচ্ছে মাছ। আর এবার সেই মাছ খেয়ে মারা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে হাঁস। এতে করে হাওরপারের কৃষকদের শেষ সম্বলটুকুও এখন অনিশ্চয়তায়।

যারা মনে করেছিলেন যে হাঁসের ডিম বিক্রি করে মোটামোটি কিছুদিন চালিয়ে দেবেন তাদের এবার মাথায় হাত পড়েছে। অনেকেই হাওরাঞ্চলে দুর্ভিক্ষের আশংকা করছেন।

আরও পড়ুন  মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন কামরান-আরিফ

ফেঞ্চুগঞ্জ উওজেলার বাদেদেউলী গ্রামের হাঁসের মালিক পংকি মিয়া,,জামান মিয়া, ও ইতুর আলি প্রভাতবেলাকে জানান , আমরা গরিব দিন মজুর, কোন রকম হাঁসের ডিম বিক্রি করে পরিবার চালাই, কিন্তু যেভাবে হাঁস মারা যাচ্ছে, মনে হয় আমাদের বেঁচে থাকার শেষ সম্বল টুকুও হারিয়ে যাবে, আমরা কি খেয়ে বাঁচবো, এমনিতেই  অকাল বন্যায় হাওরের বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে।

 

সর্বশেষ সংবাদ