ধামুইরহাটে কিশোরীর আত্মহত্যা

প্রকাশিত: 1:20 PM, July 9, 2020

ধামুইরহাটে কিশোরীর আত্মহত্যা

 

প্রতিনিধি, নওগাঁ:

 

নওগাঁর ধামুইরহাটে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁশ দিয়ে সিদরাতুল মুনতাহা (১৫) নামের এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে আত্মহত্যার কোন কারণ জানতে পারেননি পরিবারের সদস্যরা।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (৮জুলাই) বিকালে উপজেলার মালাহার গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে সিদরাতুল মুনতাহা (১৫) পরিবারের অজান্তে তার নিজ ঘরের ভিতরে গিয়ে পরনে থাকা ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে পরিবারের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

নিহত সিদরাতুল মুনতাহা চলতি বছরে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেন। তার এমন আত্মহত্যার ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।

 

ধামুইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এবিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছিল।

আরও পড়ুন  ফেনীতে অপমানে কিশোরীর আত্মহত্যা

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ