নবীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: 5:19 PM, October 27, 2020

নবীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, নবীগঞ্জ:

হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর সেজু (১৮) নামের ব্যাটারিচালিত অটোরিকশা চালক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবক উপজেলার ৮ নং সদর ইউপির গুজাখাইর গ্রামের সাহিদ উল্লাহ’র ছেলে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের পূর্ব তিমিরপুর এমআরসি ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত শনিবার (২৪ অক্টোবর) রাত ৯ টায় সময় ব্যাটারিচালিত অটোরিকশা চালানো অবস্থায় নিখোঁজ হয় ওই যুবক।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিজুর রহমান জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।

এদিকে ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এএসপি পারভেজ আলম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ