নবীগঞ্জে পায়রা পানি উন্নয়ন ব্যবস্থাপনা কমিটি গঠন

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৭

প্রতিনিধি নবীগঞ্জ ঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় নবীগঞ্জ সদর ইউনিয়নের গোজাখাইড় শরিষপুর ও বেতাপুর গ্রামে’ পায়রা পানি উন্নয়ন ব্যবস্থাপনা দলের কার্যনির্বাহি কমিটি গঠন কল্পে এক সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান মোঃ সাজু আহমেদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ নুরুল আমীনকে সভাপতি এসএম সাহিদুর রহমানকে সহÑসভাপতি সাবেক ইউপি সদস্য জিন্নুর রহমানকে সাধারণ সম্পাদক ,শাহিনুর রহমানকে সহ সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমানকে কোষাধ্যক্ষ ও কার্যকরি কমিটির সদস্যরা হলেন মোঃ হাফিজ কামরুজ্জামান, মোঃ চুনু মিয়া, মোঃ আজমল হোসেন, মোছাঃ রাশেদা বেগম, মোছাঃ আমিনা বেগম, ধনেশ্বরী সরকার, মোছাঃ আনোয়ারা বেগম প্রমূখ।
এ ছাড়া ৫০১ সদস্য বিশিষ্ট পায়রা পানি উন্নয়ন ব্যবস্থাপনা কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ