নবীগঞ্জেও বন্ধ থাকবে মার্কেট-শপিংমল

প্রকাশিত: 4:28 PM, May 12, 2020

নবীগঞ্জেও বন্ধ থাকবে মার্কেট-শপিংমল

 

শাহ সুলতান আহমেদ, নবীগঞ্জ(হবিগঞ্জ):

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে নবীগঞ্জে নিত্যপণ্যের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে ।

 

গতকাল (১১ মে) সোমবার নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নবীগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে উপজেলা পরিষদ সভা কক্ষে এক মত বিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিন, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ওসি আজিজুর রহমান, ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক জিলু আহমদ, ব্যবসায়ী সমিতির সাবেক অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্ত্তী বেনু, পৌর আওয়ামীলীগের সভাপতি ব্যবসায়ী মোজাহিদ আলম, সাধারন সম্পাদক ব্যবসায়ী নির্মলেন্দু দাশ রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, ব্যবসায়ী মোঃ আবু সালেহ, ব্যবসায়ী মিজানুর রহমান, ব্যবসায়ী সাধন চন্দ্র দাশ, মোঃ সফিক মিয়া, ইনাতগঞ্জ বাজার ব্যসায়ী সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, ব্যবসায়ী কাওসার আহমেদ, তাজুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন  কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে হামলা, গির্জায় ভাংচুর

 

সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল চেয়ারম্যান ব্যবসায়ী বাবুল চন্দ্র দাশ, ব্যবসায়ী বিরেশ পাল, কাজল রায়, সুজিত পাল, বিন্দু বাবু, হিমাংশু দত্ত শৈলেশসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ ।

 

সভার শুরুতে নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী দেশের অন্যান্য স্থানের মত বিভিন্ন শপিংমল, মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা বিবেচনা করে নবীগঞ্জ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের মতামত চাইলে দেশের এই দুর্যোগপূর্ন সময় মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় নিজের ও পরিবার পরিজনের নিরাপত্তার কথা চিন্তা করে নিজ উদ্যোগে আগামী ২৫ শে মে পর্যন্ত কাচামাল, সবজি, মুদি সামগ্রী ও ঔষধের দোকান ব্যতীত বাকী সব ধরনের দোকানপাঠ বন্ধ রাখার পক্ষ্যে মতামত ব্যক্ত করে।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ