সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২২
নানা খেলাশেষে ২৯ মার্চ সিলেট জেলা বিএনপির কাউন্সিল।
২৯ মার্চ সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল। গত ২১ মার্চ এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবার কথা ছিল। কাউন্সিলরদের তালিকায় যথার্থতার প্রশ্ন তুলে ২০ মার্চ সম্মেলন ও কাউন্সিল স্থগিত করে কেন্দ্রিয় বিএনপি। গঠন করা হয় তদন্ত কমিটি। কিন্তু পেছনে চলতে থাকে অন্য খেলা। প্রভাতবেলা প্রতিবেদক♦
মূলত: মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি প্রার্থী হওয়ায় খন্দকার মুক্তাদির বলয় বেকায়দায় পড়ে যায়। ভোট যুদ্ধে আরিফকে আটকানো যাবেনা। তা-ই আঁটতে থাকে ভিন্ন পথ। কোন একটা অজুহাতে স্থগিত করে দেয়া হয় সম্মেলন ও কাউন্সিল।
পরদিন ২১ মার্চ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ফোনে কথা বলেন আরিফুল হক চৌধুরীর সাথে। সভাপতি প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশনা দেন। সিসিক’র মেয়রের দায়িত্ব পালনে আরো মনোনিবেশ করতে বলেন। ভবিষ্যত তাঁর (আরিফের) রাজনীতির বিষয় তিনি দেখবেন। আরিফ যা বুঝার বুঝে নেন। রাজনীতি মাঠের পাকা খেলোয়াড় আরিফুল হক চৌধুরী। ২২ মার্চে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রিয় নির্দেশনার আলোকে অকুন্ঠ চিত্তে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।
আপাতত: খেলা শেষ। আরিফ ছাড়া কাউন্সিলে কোন বাঁধা নেই। কাউন্সিলর তালিকায়ও আর কোন প্রশ্ন নেই।
আগামী ২৯ মার্চ সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের তারিখ পূননির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কাউন্সিলের উক্ত তারিখ পূননির্ধারণ করা হয়।
কেন্দ্রীয় নির্দেশনার আলোকে গেল ২১ মার্চের স্থগিত করা কাউন্সিল আগামী ২৯ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে অবাধ ও সুষ্ঠু এবং সুন্দরভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।
সম্মেলন ও কাউন্সিলে এখন সভাপতি পদে মুক্তাদির গ্রুপের আবুল কাহের চৌধুরী শামীম ও ইলিয়াছ আলী বলয়ের আব্দুল কাইয়ুম চৌধুরী প্রার্থী থাকছেন। আর সাধারণ সম্পাদক পদে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ক্লিন ইমেজের রাজনীতিক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নানাভাবে বিতর্কিত রাজনীতিক আলী আহমদ লড়ছেন সমানতালে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি