সিলেট | |
প্রকাশিত: 12:55 PM, January 31, 2018
প্রভাতবেলা প্রতিবেদক: নিরাপদ পানি পানের সেবা নিশ্চিতকল্পে দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামে স্থাপন করা হচ্ছে আধুনিক ওয়াটার প্লান্ট। প্রায় ২০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিতব্য ‘সিডকো প্লান্ট’ নামের এই প্রকল্পটির অর্থায়ন করছে বাংলাদেশ ইউকে এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন (ইটঊঋ)। ২৬ জানুয়ারী শুক্রবার প্রকল্প স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বুয়েফ এর চেয়ারম্যান কার্ডিফ সিটির সাবেক ডেপুটি লর্ড মেয়র ও বর্তমান কাউন্সিলর আলী আহমদ। এ উপলক্ষে অকুস্থলে ইউপি চেয়ারম্যান মাসুক মিয়ার সভাপতিত্বে এবং বুয়েফ এর বাংলাদেশ কো- অর্ডিনেটর কবীর আহমদ সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বুয়েফ এর চেয়ারম্যান কার্ডিফ সিটির কাউন্সিলর আলী আহমদ, বুয়েফ এর সেক্রেটারী আরা মিয়া, ঢাকা আহসানিয়া মিশনের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মাহফুজ আলম প্রমূখ।
যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা বাংলাদেশ ইউকে এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন বাংলাদেশের সুবিধা বঞ্চিত নাগরিকদের বিশুদ্ধ পানি, স্যানিটেশন, সোলার এনার্জি এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট সুবিধা প্রদানের লক্ষে কাজ করছে। জয়কলস উজানিগাঁওয়ের এই প্রকল্পটির কাজ ফেব্রুয়ারীর মধ্যেই সম্পন্ন হবে এবং মার্চের প্রথম সপ্তাহেই এলাকাবাসিকে নিরাপদ পানি পানের সুবিধা প্রদান করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকার ১০ হাজার মানুষ নিরাপদ পানির সুবিধা গ্রহণ করবেন। বুয়েফ এর অর্থায়নে ‘সিডকো প্লান্ট’ বাস্তবায়ন করছে ঢাকা আহসানিয়া মিশন। প্রকল্প গ্রহণের পূর্বে এক জরিপে দেখা গেছে, এই এলাকার টিউবওয়েলগুলোতে আর্সেনিক মাত্রা বিপজ্জনক। তাই প্রকৃত প্রয়োজনীয় এলাকা হিসেবে উজানীগাওকে সনাক্ত করে ভিন্ন আঙ্গিকের এই ওয়াটার প্লান্ট নির্মাণের উদ্যোগ নেয় বুয়েফ।
এর আগে গত ২৪ জানুয়ারী সিলেটের দক্ষিণ সুরমার চান্দাই গ্রামে দুটি টিউবওয়েল, ২টি স্যানিটারী লেট্রিন, ওসমানীনগরের খাদিমপুরে ১টি, কুচগিপুরে ১টি ও গলমুকাপনে ১টি টিউবওয়েল প্রদান করে বাংলাদেশ ইউকে এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন। ২৭ জানুয়ারী বালাগঞ্জে ৪টি টিউবওয়েল, ছাতকে ২টি টিউবওয়েল ও ২টি স্যানিটারী লেট্রিন রোববার প্রদান করা হয়। এছাড়া ২৯ জানুয়ারী বিশ^নাথের হালকিয়ারি গ্রাম ও ছাতকের বাগইন গ্রামে ২টি স্যানিটারী ল্যাট্রিন ও ২টি টিউবওয়েল প্রদান করা হয়।
বুয়েফ এর সেবা কার্যক্রমের পৃথক অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এসাসিয়েশন কার্ডিফ এর চেয়ারম্যান কাপ্তান মিয়া,সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, কার্ডিফ ডেলিগেট টিমের সদস্য সোয়েব কামালী, মানিক মিয়া, চান্দাইর বড় ছাহেবজাদা মাওলানা জালাল উদ্দিন আহমদ ও ছোটছাহেবজাদা নিজাম উদ্দিন আহমদ প্রমূখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি