নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে মুজিববর্ষের আলোচনা সভা

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে মুজিববর্ষের আলোচনা সভা

প্রভাতবেলা প্রতিবেদক:

 

দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে মুজিববর্ষ উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষন-দেশকে স্বাধীন করার হুকুম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

 

শনিবার (৭ মার্চ) সকালে কলেজ অডিটোরিয়ামে কলেজ অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে ও কলেজ ছাত্রী খাদিজা বেগমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, সহকারী অধ্যাপক এম.এ আজিজ, সহকারী অধ্যাপক এম. এ জলিল, রোমানা সুলতানা, কলেজ ছাত্রী তামান্না ইসলাম তমা প্রমুখ।

 

এছাড়াও অনুষ্ঠানের কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাক ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ