সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
নোয়াখালী সদরে পারিবারিক কলহের জেরে আসমা বেগম নামে এক নারীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করেছে সৎ ছেলে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে সদর উপজেলার রামহরিতালুক গ্রামে এ ঘটনা ঘটে । এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
নিহত আসমা বেগম উপজেলার রাম হরিতালুক গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। অগ্নিদগ্ধরা হচ্ছেন- অগ্নিসংযোগকারী কামাল উদ্দিন এবং প্রতিবেশী তারেক, সুমন ও মান্না।
পুলিশ ও নিহত স্বজনরা জানান, প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন রাম হরিতালুক গ্রামের ইসমাইল হোসেন। কিন্তু দ্বিতীয় স্ত্রী আসমা বেগমের সঙ্গে ইসমাইলের প্রথম পক্ষের ছেলে-মেয়েদের বনিবনা না হওয়ার জেরে কিছুদিন আগে তারা বাড়ি ছেড়ে চলে যায়। আজ সোমবার সকালে বড় ছেলে কামাল উদ্দিন ওই বাড়িতে ফিরলে সৎ মা আসমা বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাড়ির একটি কক্ষে নিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন কামাল। এ সময় কামালসহ কক্ষে থাকা তার সৎ মা ও উদ্ধার করতে আসা প্রতিবেশিরা দগ্ধ হন।
আহত ৫ জনকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আসমা বেগম, কামাল ও তারেককে ঢাকায় প্রেরণ করা হলে পথিমধ্যে আসমা বেগমের মৃত্যু হয়। অপরদিকে, আহত সুমন ও মান্না নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত আসমা বেগমের বাবা আবুল কাসেম সাংবাদিকদের জানান, ঢাকায় হাসপাতালে পৌছানোর কিছুক্ষণ পূর্বেই সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
সুধারাম থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, দগ্ধ ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আসমা বেগমের মৃত্যুর বিষয়টি শুনেছি। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি