পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন ২৯ ডিসেম্বর

প্রকাশিত: 4:19 PM, December 23, 2023

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন ২৯ ডিসেম্বর
প্রভাতবেলা ডেস্ক: কলিহত জীবের মঙ্গল কামনায় ও বিশ্ব শান্তিকল্পে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী গৌর গেবিন্দের নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের বি-৫৭ পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অনুষ্ঠিত হবে।

 

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় মঙ্গলঘট স্থাপন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ। পাঠ করবেন শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল। রাত ৯টায় শুভ অধিবাস। মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন- সিলেট নগরের বি-৫৭ পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরম পূজ্যপাদ প্রভুপাদ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।

 

৩০ ডিসেম্বর শনিবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী গৌর গেবিন্দের নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব শুরু হবে।

 

দুপুর ১২টায় ভোগারতি দর্শন, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

 

কীর্ত্তন পরিবেশন করবেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, পনিটুলা, সিলেট; শ্রীযুক্ত হরি দাস, শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল, শ্রীযুক্ত নিরঞ্জন দাস, শ্রীযুক্ত রূপম ধর, শ্রীযুক্ত রঞ্জন দেবনাথ ও শ্রীযুক্ত সুবোধ দাস বাচ্চু।

আরও পড়ুন  সুনামগঞ্জের কিশোরীকে ভৈরবে গণধর্ষণ, ধর্ষক গ্রেফতার

 

৩১ ডিসেম্বর রবিবার দুপুর ১টায় দধিভান্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন, পরিবেশনায়- বিনোদ বিহারী দাস বাবুল।

 

মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের বি-৫৭ পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ প্রভুপাদ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ