পরিবেশ মন্ত্রীর সুস্থতা কামনায় বড়লেখা উপজেলা পরিষদে দোয়া

প্রকাশিত: 5:21 PM, August 13, 2020

পরিবেশ মন্ত্রীর সুস্থতা কামনায় বড়লেখা উপজেলা পরিষদে দোয়া

সংবাদদাতা,বড়লেখা♦ বাংলাদেশ সরকারের বন, পরিবেশ  ও জলবায়ু পরিবর্তন বিষয়ক  মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি’র আশু রোগমুক্তি কামনা করেছে বড়লেখা উপজেলা পরিষদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের মাসিক সভায় পরিবেশ মন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার  শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান  তাজ উদ্দিন, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জাহাঙ্গীর আলম সরদার,বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাসনা, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।

মাহফিলে জুড়ী বড়লেখার গণমানুষের নেতা শাহাব উদ্দিন এমপি’র দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

প্রসংগত: বন, পরিবেশ  ও জলবায়ু পরিবর্তন বিষয়ক  মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি করোনা কভিড-১৯ ভইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসধীন আছেন।

আরও পড়ুন  বড়লেখায় গাছ কাটার সময় মাথায় ডাল পড়ে এক ব্যক্তি নিহত

মঙ্গলবার(১১ আগস্ট)রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নমুনা নিয়ে টেস্ট করলে  বুধবার (১২ আগস্ট) দুপুরে ফলাফল পজিটিভ আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঐদিনই শাহাব উদ্দিন সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) ভর্তি হন।

সর্বশেষ সংবাদ