সিলেট | |
প্রকাশিত: 10:36 AM, January 21, 2024
নিহত রিপন হোসেন দিপু শেখহাটি এলাকার রফিকুল ইসলাম মনুর ছেলে। শনিবার সদর উপজেলার শহরতলীর শেখহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ছোট শেখহাটি গ্রামের দিপু এলাকার ইমরান, আসাদুল ও তপুর সঙ্গে মাংস বিক্রির কাজ করতেন। বেশ কিছুদিন আগে দিপুর কাছ থেকে এক হাজার টাকা ধার করেন ইমরান, আসাদুল ও তপু। শুক্রবার সকালে দিপু ওই তিনজনের কাছে পাওনা টাকা চাইতে গেলে তারা টাকা দিতে অস্বীকার করেন।
এ সময় তাদের সঙ্গে দিপুর কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার ভোরে অজ্ঞাত ৫-৬ জন দিপুর বাড়িতে হামলা করে তাকে ছুরিকাঘাতে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক রেজাউল ইসলাম জানান, নিহতের শরীরে ছুরিকাঘাত ও মারপিটের চিহ্ন রয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, রিপন হোসেন দিপু মাংসের দোকানের কাজ করত। টাকা ধার নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে দিপুর গোলযোগ ছিল। এর জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি