সিলেট | |
প্রকাশিত: 6:47 PM, November 9, 2023
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হঠাৎ করে একটি পাগলা কুকুর রাস্তায় বের হওয়া লোকজনকে কামড়াতে শুরু করে। সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে ব্যবসায়ীসহ ১৪ জন আহত হয়। আহতদের মধ্যে ১২ জনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ২ জন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন- মাটিরাঙ্গা পৌরসভার ডাক্তারপাড়ার আবাদুস ছোবহান, ভুঁইয়াপাড়ার মো. ওমর ফারুক, নতুন পাড়ার নান্নু ত্রিপুরা, হাসপাতালপাড়ার রাখাল চন্দ্র দে, মংতু চৌধুরীপাড়ার ইকবাল, রসুলপুরের আবুল কাশেম, ইসলামনগরের রমজান আলী, নবীনগরের আবুল কালাম আজাদ, চরপাড়ার জগদীশ চন্দ্র পাল, মমতা রানী, বলিটিলার হাবিল মিয়া ও মানিকছড়ির রাদাম মারমা।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাত জানান, পাগলা কুকুরের কামড়ে ১৪ জন আহত হওয়ার কথা শুনেছি। তবে কুকুরের কামড়ে আহত ১২ জন স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহণ করেছে। তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি