সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
২৮ ডিসেম্বর আসন্ন পৌরসভা নির্বাচনে সুনামগঞ্জের দিরাইয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনয়ন বোর্ডে নৌকা প্রতীক পেয়েছেন দিরাই কলেজের সাবেক ভিপি ও বর্তমান প্যানেল মেয়র বিশ্বজিত রায়। তিনি দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের ছোট ভাই।
অপরদিকে, একই দিনে অনুষ্টিতব্য শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুক।
উল্লেখ্য, গত বুধবার দিরাই উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে মনোনয়ন প্রত্যাশী ৩ জনের নাম প্রস্তাব আকারে জেলায় প্রেরণ করা হয়েছিল। এরা ৩ জন হলেন, বর্তমান মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আসাদ উল্লা ও ৩ বারের নির্বাচিত কাউন্সিলর সাবেক ভিপি বিশ্বজিত রায়।
এর আগে গত বুধবার রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র মো. ছালেক মিয়া, সাধারণ সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র মাসুদুজ্জামান মাসুক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি আতাউর রহমান মাসুক, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজল উদ্দিন তালুকদার, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম শিবলু ও ছাত্রলীগ নেতা ইমদাদুল ইসলাম শীতল। এই ছয়জনের জীবনবৃত্তান্ত কেন্দ্রে পাঠানো হয়েছিল। যাচাই-বাছাই শেষে নৌকার একজন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পেলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি