প্যারোলে আপত্তি নেই খালেদা জিয়ার : সেলিমা ইসলাম

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

প্যারোলে আপত্তি নেই খালেদা জিয়ার : সেলিমা ইসলাম

প্রভাতবেলা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেছেন, বেগম জিয়ার বিদেশে চিকিৎসার জন্য মুক্তি চেয়ে স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রীর কাছে চিঠি দেয়ার পর তার পরিবার এখন জবাবের অপেক্ষায় রয়েছে।

 

বিবিসিকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, তারা তাদের চিঠিতে প্যারোলের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু লেখেননি। তবে তিনি উল্লেখ করেছেন, এখন খালেদা জিয়ার জীবন বাঁচাতে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেয়া হলেও তাদের পরিবারের সদস্যদের কোনো আপত্তি থাকবে না।

 

সেলিমা ইসলাম দাবি করেছেন, হাসপাতালে বেগম জিয়ার সাথে সম্প্রতি দেখা করে তার অনুমতি নিয়েই তারা মুক্তি চেয়ে এবার স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন।

 

তবে পরিবারের অন্য একটি সূত্র এবং সরকারি সূত্রে জানা গেছে, পরিবারের চিঠিতে মানবিক কারণে সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি চাওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ