নাজিরেরগাওয়ে প্রতিপক্ষের হামলায় ৩ শিশুসহ ১১জন আহত

প্রকাশিত: 2:45 PM, February 24, 2017

প্রভাতবেলা প্রতিবেদক : সিলেট সদর উপজেলায় ভূমি দখল ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় শিশুসহ ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩ শিশুসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতরা হচ্ছেন- মাহির আহমদ (৩), মারুফ আহমদ (৭) ও আবু তাহির (১৮)। এছাড়াও সাইদুর রহমান (২৬), আজিজুর রহমান (২৪), মতিউর রহমান (২২)সহ আরও ৫ জন আহত হয়েছেন। ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ৭ টার দিকে ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন নাজিরের গাঁও-এর আবদুল হাশিমের ছেলে মনির মিয়া ও তার খালাতো ভাই আবদুল মল্লিকের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন লোক পাশের বাড়ির আসকার উদ্দিনের বাড়িতে অতর্কিত হামলা করেন। আসকার উদ্দিনের বসতবাড়ির দখল ও পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলা করা হয় বলে প্রতিবেশীরা জানান। এ সময় আসকার উদ্দিনের ভাই-ভাতিজাসহ তার পরিবারের মোট ১১ জন আহত হন। পরবর্তীতে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়। গুরুতর আহত ৪ জন ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন  সিলেটে সাড়ে ১৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

 

এ বিষয়ে হামলার শিকার আসকার মিয়া ‘দৈনিক প্রভাতবেলা’কে জানান, ‘আমার বসতভিটা দখল করতে বহুদিন ধরে মনির মিয়া ও তার সহযোগীরা অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে ঢাকা হাইকোর্টে মামলাও বিচারাধীন। কিন্তু কয়েক দিন পর পরই তারা আমাদের উপর নির্যাতন-নিপীড়ন হামলা চালায়। এরই জের ধরে আজ সকালে আমরা ঘুমন্ত অবস্থায় আমাদের বাড়িতে হামলা করে ভাঙচুর  ও আমাদের ১১ জনকে আহত করেছে। এর মধ্যে ৩ শিশুর অবস্থা খুবই গুরুতর। এ বিষয়ে আমারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে জালালাবাদ থানাপুলিশ ‘দৈনিক প্রভাতবেলা’কে জানায়, ‘হামলার খবর পেয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তৎক্ষণে আহতরা চিকিৎসার জন্য চলে গেছে। আমরা লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিবো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ