প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত

প্রকাশিত: 6:08 PM, March 10, 2020

প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত

 

প্রভাতবেলা ডেস্ক:

করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।

 

মঙ্গলবার (১০ মার্চ) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিববর্ষ উদযাপন আন্তর্জাতিক উপকমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

আগামী ৩০ মার্চ দুই দিনের দ্বিপক্ষীয় সফরে জাপানে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপানে যাওয়ার কথা ছিল। জাপানের রাজার সঙ্গেও সাক্ষাৎ করার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু জাপানেও যেহেতু করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়েছে, সেহেতু সফর স্থগিত করা হয়েছে।

 

ড. মোমেন বলেন, আমরা সিদ্ধান্ত নিয়ে এটা পরবর্তীকালে কোনো এক সময়ে জাপান সফরে যাব। তাতে তাদের কোনো আপত্তি নেই। আমরা যেখানে যাই, প্রধানমন্ত্রী গেলে একটা বড় ব্যবসায়িক প্রতিনিধি যায়, এতে করে আমাদের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পায়।

 

আরও পড়ুন  সৌদি আরবে নাচলেন ট্রাম্প

ওরা বলছে, এই মুহূর্তে বড় প্রতিনিধিদল যেভাবে অনেকের সঙ্গে সাক্ষাৎ করে, এ ধরনের বড় জমায়েত বোধ হয়, এই প্রেক্ষিতে সম্ভব না বলেও উল্লেখ করেন তিনি।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ