সিলেট | |
প্রকাশিত: 9:09 PM, April 22, 2021
প্রভাতবেলা ডেস্ক:
দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেলের পিতা মাওলানা ফরীদ উদ্দীন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সাবেক আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী আমীর মো: ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলী প্রমূখ শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, সিলেটের সিনিয়র সাংবাদিক কবীর আহমদ সোহেলের গর্বিত পিতা নগরীর ২৪নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফরীদ উদ্দিন আহমদের মৃত্যুতে আমরা একজন প্রবীণ আলেমকে হারালাম। তিনি আজীবন মানুষকে কুরআন ও হাদীসের সুমহান শিক্ষা দিয়ে গেছেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। পরিবারের প্রতি গভীর জানাই গভীর সমবেদনা। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি