সিলেট | |
প্রকাশিত: 9:12 PM, November 1, 2023
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের বাহিরদিয়া ব্রিজের কাছে বুধবার বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপির দেশব্যাপী অবরোধের সমর্থনে বুধবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুরের বাহিরদিয়া ব্রিজের কাছে মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী। মিছিলটি শুরুর পরপরই ধুলদীর দিক হতে ২০-৩০টি মোটরসাইকেলে করে একদল যুবক এবং ফরিদপুরের দিক হতে ১৫-২০ জন যুবক হামলা চালায়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় শটগানের গুলিতে জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম গুলিতে আহত হন।
খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে বিএনপি নেতাদের দুটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায় বলে বিএনপির নেতারা জানান। বিএনপির মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনার বিষয়টি অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের নেতারা।
সৈয়দ মোদাররেছ আরও বলেন, গুলিবিদ্ধ কিবরিয়ার চিকিৎসা চলছে। তবে কোথায় চিকিৎসা চলছে তা বলতে অপারগতা জানান।
বিএনপির নেতা কিবরিয়া গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নাকচ করে দিয়ে আলী আশরাফ বলেন, পালাতে গিয়ে কিবরিয়া বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কের পাশে ড্রেনে পড়ে গিয়েছিলেন। এ কারণে তার হাতসহ শরীরের বিভিন্ন জায়গা ছিলে গেছে। গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি