ফেনীতে ৩ মাসের শিশুকে অপহরণ

প্রকাশিত: 4:10 PM, September 21, 2020

ফেনীতে ৩ মাসের শিশুকে অপহরণ

প্রভাতবেলা ডেস্ক:

ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের কলেজ রোডস্থ ইকবাল ভবন থেকে মোঃ জুনাঈদ হোসেন নামে ৩ মাসের এক শিশুকে অপহরণ করেছে রোকসানা আক্তার বিথি (২১) নামের এক প্রতারক।

শিশু জুনাঈদ কুয়েত প্রবাসী নিজাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী জাহেদা আক্তার বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত বিথি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের শাহজাহানের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পৌর শহরের কলেজ রোডের ইকবাল ভবনের ভাড়াটিয়া উত্তর পানুয়া গ্রামের কুয়েত প্রবাসী নিজাম উদ্দিনের পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তোলে বিথি। শনিবার বিথি নিজাম উদ্দিনের বাসায় বেড়াতে আসে। সকাল সাড়ে ৯টায় প্রবাসীর স্ত্রী জাহেদা আক্তারের কাছ থেকে তাদের ৩মাস বয়সী শিশু জুনাঈদকে ছাদে নেয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে তাকে নিয়ে পালিয়ে যায়।

ছাগলনাইয়া থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ অপহরনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ