বঙ্গবন্ধু হাই-টেক পার্কসহ পাঁচ প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত: 12:38 PM, February 12, 2020

বঙ্গবন্ধু হাই-টেক পার্কসহ পাঁচ প্রকল্পের উদ্বোধন

 

প্রভাতবেলা ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কসহ পাঁচটি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

 

উদ্বোধন করা পাঁচ প্রকল্প হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে নির্মিত ‘শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার’, শতভাগ বিদ্যুতায়িত ৭টি জেলা, ১টি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র এবং ১৮টি জেলার ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন।

 

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধনের পর সংশ্লিষ্ট উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুষ্ঠান পরিচালনা করেন।

 

উদ্বোধন অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে নির্মিত ‘শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার’, এর ওপর একটি ভিডিওচিত্র পরিবেশন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এ এন এম জিয়াউল আলম। বিদ্যুৎ বিভাগের ওপর উপস্থাপনা এবং ভিডিওচিত্র প্রদর্শন করেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ।

আরও পড়ুন  যারাই ক্ষমতায় গিয়েছে, তারাই নিজেদের ভাগ্য গড়েছেঃ ডা. শফিক

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ