সিলেট | |
প্রকাশিত: 3:54 PM, April 5, 2024
নিহত রতন দাস দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পশ্চিম গাংকুল গ্রামের মৃত নন্দলাল দাসের ছেলে। রতন পেশায় জেলে ছিলেন।
স্থানীয়রা জানান, রতন মনি দাস শুক্রবার ভোরে মাছ ধরতে হাকালুকি হাওরে যান। আনুমানিক সকাল সাড়ে ছয়টার দিকে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে রতন মারা যান। পরে লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়।
দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য সাহেদুল ইসলাম সমুন বজ্রপাতে জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বেলা আড়াইটায় বলেন, বজ্রপাতে রতনের শরীর পুড়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য রতনের স্বজনরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় স্বজনরা ধর্মীয় রীতি অনুযায়ী লাশ সৎকারের প্রস্তুতি নিচ্ছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি