সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য সকালের নাস্তা নিয়ে এসেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের অনুসারী নেতাকর্মীরা। তবে তাদের সেসব নাস্তা ভেতরে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুর রায় চৌধুরীর নেতৃত্বে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কয়েকজন নেতাকর্মী একটি ভ্যানে ডালা সাজিয়ে নাস্তা নিয়ে আসেন। এরমধ্যে বেশিরভাগই ছিল বিভিন্ন ফলমূল।
কারাফটকে নিপুর রায় চৌধুরী জানান, খালেদা জিয়ার পছন্দের ফলমূলসহ নাস্তা নিয়ে এসেছেন তারা। ভেতরে পাঠানোর জন্য যোগাযোগ করেছেন।
তবে বেলা ১২টার দিকে জানা যায়, কারা অধিদফতরে অনুমতির জন্য আবেদন করলেও কোনো সাড়া মেলেনি। তাই কারাফটকে মিনিট পাঁচেকের মতো মিছিল করতে দেখা যায় তাদের। সোয়া ১২টার দিকেও কারাফটকে অবস্থান করছিলেন ওই নেতাকর্মীরা।
এদিকে, বেলা ১২টায় খালেদার সঙ্গে দেখা করতে আসেন বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, শিরিন সুলতানা, বিলকিস ইসলাম, ড. দেলোয়ারা হোসেন, রোকসানা খানম মিতুন, লায়লা বেগম, নুর জাহান ইয়াসমিন, আয়েশা সিদ্দিকা, ফরিদা ইয়াসমিন, মিতু চৌধুরী ও হোসনে আরা খানম লিজা। দলীয় প্রধানের অনুমতি পেতে তারাও কারা অধিদফতরে যোগাযোগ করে সাড়া পাননি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি