সিলেট | |
প্রকাশিত: 6:58 PM, May 20, 2024
রবিবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে ‘সচেতন সিলেটবাসী’র উদ্যোগে সিটি কর্পোরেশন কর্তৃক অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত কথা বলেন।
শিক্ষাবিদ ও সচেতন সিলেটবাসীর আহ্বায়ক লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদের সভাপতিত্বে, সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট মোঃ আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ আলীম উদ্দীন, আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, ব্যবসায়ী নূরুল আলম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট সলমান উদ্দীন, সিনিয়র আইনজীবী আব্দুল ওয়াদুদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট আজীম উদ্দীন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট ওবায়দুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মতিউর রহমান, জেলা বারের আইনজীবী এডভোকেট মাসহুদ আহমদ মহসিন, মাওলানা আবুল কাশেম ও এডভোকেট দেলোয়ার হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেন, নগরজুড়ে এখনো মানুষ সীমাহিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেদিকে সিটি কর্পোরেশনের নজর নেই। অথচ হোল্ডিং ট্যাক্স এক লাফে ৫০০ গুণ বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে উস্কে দেয়া হয়েছে। গোটা নগরবাসী সিটি কর্পোরেশনের এমন সিদ্ধান্তে বিক্ষোভে ফেটে পড়ছে। জনদাবীর প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে বর্ধিত অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বাতিল করুন।
নগরবাসীর সাথে আলোচনা করে সহনীয় মাত্রায় হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করার জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানাচ্ছি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি