সিলেট | |
প্রকাশিত: 2:45 PM, March 28, 2020
অর্থনীতি ডেস্ক:
বাংলাদেশকে জরুরি ৩ লাখ ডলার অনুদান দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। করোনাভাইরাস মোকাবিলায় এ অর্থ অনুদান দিয়েছে সংস্থাটি।
শনিবার (২৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এডিবি।
এতে জানানো হয়, এই অনুদান দিয়ে সুরক্ষার জন্য যন্ত্রপাতি, এন৯৫ মাস্ক, সুরক্ষা গগলস, অ্যাপ্রোন, থার্মোমিটার ও বায়োহ্যাজার্ড ব্যাগ সংগ্রহ করা হবে। স্বাস্থ্য অধিদফতর এই তালিকা অগ্রাধিকার ভিত্তিতে তৈরি করেছে। এই ইক্যুইপমেন্ট করোনাভাইরাস মোকাবিলায় সরকারের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
এডিবির বাংলাদেশ প্রধান মনমোহন প্রকাশ বলেন, ‘স্বাস্থ্য ও আর্থিক খাতে আরও বেশি সহায়তা দেওয়ার জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি।’
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে করোনাভাইরাস মোকাবিলার জন্য গত ১৮ মার্চ এডিবি ৬৫০ কোটি ডলারের একটি প্যাকেজ ঘোষণা করে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি