বাংলাদেশের স্পিনারদের সামনে নাস্তানাবুদ অস্ট্রেলিয়া

প্রকাশিত: 9:32 PM, August 3, 2021

বাংলাদেশের স্পিনারদের সামনে নাস্তানাবুদ অস্ট্রেলিয়া

 বাংলাদেশের স্পিনারদের সামনে নাস্তানাবুদ অস্ট্রেলিয়া।  এর ওপর আবার হিট উইকেটের শিকার! এ যেন অস্ট্রেলিয়ার ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ অবস্থা। ১০০ রান তুলতে ৭ উইকেট হারায় সফরকারীরা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রীতিমতো ধুঁকছে অস্ট্রেলিয়া। স্বাগতিক স্পিনারদের সামনে ১০০ রানে ৭ উইকেট হারানোর পর দিশেহারা অস্ট্রেলিয়া।

নাসুম আহমেদের বল এতটা পিছিয়ে খেলতে গিয়েছিলেন অ্যাগার যে তার জুতার পেছনের অংশ আঘাত করে স্টাম্পে। বেল পড়ে যাওয়ায় হতাশায় পোড়ে অস্ট্রেলিয়া, আর উইকেট আনন্দে মাতে বাংলাদেশ। দুঃখজনক আউট হওয়ার আগে অ্যাগার ১২ বলে করেন ৭ রান।

৭ উইকেট হারানোর পর সফরকারীদের ১২ বলে দরকার ৩১ রান।

বাংলাদেশের স্পিনে এলোমেলো অস্ট্রেলিয়া

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং শুরুর হচ্ছে, টেলিভিশনের সামনে থাকা দর্শকেরা নড়েচড়ে বসারও সুযোগ পেলেন না। উইকেট আনন্দে মাতলেন শেখ মেহেদী হাসান। সেই শুরু, একে একে আসতে থাকলো উৎসবের উপলক্ষ। নাসুম আহমেদ হয়ে সাকিব আল হাসান। ফল, বাংলাদেশের স্পিন আক্রমণে এলোমেলো অস্ট্রেলিয়া।

আরও পড়ুন  হাবিবসহ বিএনপির ১৭ নেতাকর্মী আটক

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রথম টি-টোয়েন্টিতে ১১ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম বলে উইকেট হারানোর পর ধাক্কা আরও জোরে লাগে দ্রুত ২ উইকেট হারালে। বাংলাদেশের স্পিন আক্রমণের বিপক্ষে যে কঠিন পরীক্ষা দিতে হবে, সে কথা অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা বলে গিয়েছিলেন সংবাদমাধ্যমের কাছে। তাই বলে এতটা হবে, সেটা হয়তো চিন্তা করেননি।

সাকিব বল তুলে নিয়েই করেছেন উইকেট উদযাপন। মোয়েসেস হেনরিকসকে বোল্ড করে তৃতীয় উইকেট এনে দিয়েছেন তিনি। অফ স্টাম্পের বল লেগ সাইডে টেনে খেলতে গিয়ে বোল্ডের শিকার এই ব্যাটসম্যান। ফেরার আগে ২ বলে করেন মাত্র ১ রান।

হেনরিকসের বিদায়ের পর অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬ রান। এর আগে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১৩১ রান।

সর্বশেষ সংবাদ