সিলেট | |
প্রকাশিত: 9:51 AM, December 27, 2023
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পড়নের কাপড় দিয়ে শিলিং ফ্যানের সঙ্গে ঝুলে ওই আসামি ‘আত্মহত্যা’ করেন বলে পুলিশ জানিয়েছে।
গোলাম রাব্বানী বানিয়াচং উপজেলা সদরের নন্দিপাড়া মহল্লার মিহির উদ্দিনের ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে বড় বাজার থেকে গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করে এনে থানা হাজতে রাখা হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে হাজতের ভেতরে শিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলতে দেখা যায়। পরে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজতের ভেতরে থাকা আসামি কীভাবে গলায় ফাঁস দেন জানতে চাইলে ওসি বলেন, পড়নে থাকা গেঞ্জিসহ কাপড় দিয়ে তিনি শিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন।
মৃত গোলাম রাব্বানীর বিরুদ্ধে চুরির অভিযোগে বানিয়াচং থানায় একাধিক মামলা রয়েছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি