সিলেট | |
প্রকাশিত: 3:58 PM, February 11, 2020
প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জের বানিয়াচংয়ে এক ইউপি মেম্বারের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবগত রাতে উপজেলা সদরের যাত্রাপাশা এলাকায় বাড়ির পাশের পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার ময়না মিয়ার ক্ষতবিক্ষত দেহ বাড়ির লোকজন পুকুর পাড়ে পড়ে থাকতে দেখেন। তারা বিষয়টি ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়াকে জানালে তিনি ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মোবারক ঘটনাস্থলে পোঁছে লাশ উদ্ধার বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মোবারক জানান, ধারণা করা হচ্ছে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরে অসংখ্য আঘাত রয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি