সিলেট ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০
প্রতিনিধি, বানিয়াচং:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পিতা-পুত্রের লাশ অবশেষে পানিতে ভেসে উঠেছে। মঙ্গলবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়েও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার (৫ আগস্ট) ভোররাতে হঠাৎ তাদের লাশ পানিতে ভেসে উঠে। এ ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে।
এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বেলা দেড়টার দিকে বানিয়াচং উপজেলার মুরাদপুর হাওরে এ নৌকাডুবির ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- দুলন আক্তার (৩৭) নিহতের ভাই আলী নূর (৩৬) এবং আলী নূরের শিশুপুত্র খোকন মিয়া (৫)। বিষয়টি নিশ্চিত করেছেন বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান- মঙ্গলবার দুপুরে ৫-৭ জন যাত্রী নিয়ে ছোট একটি ইঞ্জিল চালিত নৌকা শিবপাশা থেকে রহমতপুর যাচ্ছিল। এ সময় রহমতপুর গ্রামের কাছে পৌঁছলে হঠাৎ নৌকাটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক ২-৩ জনকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুলন আক্তারের মরদেহ উদ্ধার করে। কিন্তু মধ্যরাত পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ পিতা-পুত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভোরবেলা হঠাৎ তাদের লাশ পানিতে ভেসে উঠে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি