বাড়ীভাড়া লোন বিদ্যুতবিল মওকুফের খবর মিথ্যা বানোয়াট

প্রকাশিত: ৪:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

বাড়ীভাড়া লোন বিদ্যুতবিল মওকুফের খবর মিথ্যা বানোয়াট

বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত, সব অফিসে এক মাসের ছুটি সংক্রান্ত যে খবর সোস্যাল মিডিয়িায় প্রচার করা হচ্ছে, তা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব পদক্ষেপ নেবেন, তা তিনি নিজে অথবা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানাবেন।

অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা অপপ্রচার চালাচ্ছেন, তা অপরাধের পর্যায়ে পড়ে। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ