সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০
প্রতিনিধি, বানিয়াচং (হবিগঞ্জ):
হবিগঞ্জের বানিয়াচংয়ে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনায় ঘাতক আলী নেওয়াজকে মৌলভীবাজার শহর গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৩ জুলাই নিহত আবু বক্করের পিতা ইউনুছ আলী বাদী হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৫.২৩/৭/২০২০)। এরই ধারাবাহিকতায় ২৪ জুলাই রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের নির্দেশক্রমে মামলার তদন্তকারী এসআই আব্দুর রহমান ঘাতক আলী নেওয়াজকে মৌলভীবাজার শহর থেকে গ্রেফতার করেন।
উল্লেখ্য, ২২জুলাই বুধবার রাত ১০ ঘটিকার সময় উপজেলা সদরের পরিত্যক্ত নন্দী ভবনের পাশে ওই নির্মম ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি উপজেলা সদরের চতুরঙ্গ রায়ের পাড়ার ইউনুস আলীর পুত্র আবু বক্কর (৩৫) । জানা যায়, প্রতিদিনের ন্যায় মানসিক ভারসাম্যহীন ভাই আলী নেওয়াজকে খুঁজতে বের হয় আবু বক্কর। অনেক খুঁজে অবশেষে তার দেখা পায় নন্দী ভবনের পাশে এবং বাড়ীতে আসার জন্য আলী নেওয়াজকে অনুরোধ করে। তর্ক-বিতর্কের এক পর্যায়ে রাগান্বিত হয়ে আপন ভাইয়ের ছুরিকাঘাত করে আলী নেওয়াজ। পরে আবু বক্করের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আলী নেওয়াজ পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাৎক্ষনিক আহতকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে । সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেন । সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি