সিলেট ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৪
মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জ পৌর শহরের ঘোষগাঁও মাদ্রাসা প্রাঙ্গণে সিলেটে স্মরণকালের ভয়াবহ শিলাবৃষ্টির কারনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর পক্ষ থেকে সিলেট জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মসিকুর রহমান মহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশবাসী যেকোন দুর্যোগময় সময়ে বিএনপি অতীতেও সব সময় পাশে ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে। কিন্তু ক্ষমতাশীন দল জনগনের দ্বার ধারেনা। কারন ক্ষমতা দখল করে থাকার কারনে জনগন আর তাদের প্রয়োজন নেই। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। অচিরেই চুড়ান্ত আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। গণতন্ত্র পুণপ্রতিষ্ঠা করে, মানুষের ভোটাধিকার নিশ্চিত পুণঃপ্রতিষ্ঠা করে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, মামুনুর রশিদ চেয়ারম্যান, কোহিনুর আহমদ ও এডভোকেট আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপি নেতা অজি মোহাম্মদ কাওছার প্রমূখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি