সিলেট | |
প্রকাশিত: 7:03 PM, May 18, 2020
অর্থনীতি ডেস্ক:
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (১৭ মে) অর্থমন্ত্রণালয় থেকে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে চার বছর মেয়াদের জন্য বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন। তিনি বর্তমানে সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গত সপ্তাহে নয় বছরের দীর্ঘ সময় বিএসইসির চেয়ারম্যান হিসেবে মেয়াদ শেষ করেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আরেক অধ্যাপক এম খায়রুল হোসাইন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি